মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ৮২ পয়েন্টে পুলিশের মোবিলাইজেশন ড্রিল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় জনগণের মধ্যে উপস্থিতি জানান দিতে একযোগে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হচ্ছেন। অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই রাজধানীজুড়ে পুলিশ বড় জমায়েতের এই কর্মসূচি চালাচ্ছে। পুলিশের এই কার্যক্রমের নাম ‘মোবিলাইজেশন ড্রিল’।

ডিএমপি সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে অফিসার ও ফোর্সের সমন্বয়ে রাজধানীর ৮২ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা শোডাউন চালানো হয়েছে। গতকাল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপি ৮২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

গতকাল বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় রমনা বিভাগের পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। এ ছাড়া শাহবাগ এলাকায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলামও কর্মসূচি তদারকি করছিলেন। একই সময়ে আসাদগেট এলাকায় অবস্থান নেয় ডিএমপির মোহাম্মদপুর বিভাগের একটি দল। ওই দলেন নেতৃত্ব দিচ্ছিলেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। এ ছাড়া রাজধানীর শ্যামলী স্কোয়ার এলাকায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) তারিক লতিফ সামির নেতৃত্ব একটি টিম অংশ নেয়। মিরপুর-১১ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় পল্লবী থানা পুলিশের একটি দলের উপস্থিতি দেখা যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশনায় শনিবার রাজধানীজুড়ে ‘মোবিলাইজেশন ড্রিল’ পরিচালনা করা হয়েছে। মোবিলাইজেশন ড্রিলের উদ্দেশ্য হচ্ছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ সর্বদা প্রস্তুত সেটি নগরবাসীর মধ্যে তুলে ধরা। এই কর্মসূচির আওতায় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধী ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা নিয়মিতভাবেই অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি