,

২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

news-image

ক্রীড়া ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশনসে দারুণ ছন্দেই আছেন ব্রাহিম দিয়াজ। রাবাতে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়েও জাল খুঁজে পান তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় এ নিয়ে টানা ৫ ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

স্বাগতিক মরক্কোকে সেমিফাইনালে তোলার পথে দারুণ রেকর্ড গড়েন দিয়াজ। তবে দিয়াজ এর চেয়েও বেশি আনন্দ পেতে পারেন, ২০০৪ সালের পর মরক্কো এই প্রথম আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে ওঠায়।

ম্যাচের ২৬ মিনিটে গোল করেন দিয়াজ। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল ‘মিস্টারচিপ’ জানিয়েছে, আফ্রিকা কাপ নেশনসের (১৯৫৭-২০২৫) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ। বিরতির পর ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি মরক্কোর মিডফিল্ডার ইসমায়ের সাইবারির। ম্যাচে মাত্র তিনটি শট প্রতিপক্ষের গোলপোস্টে রেখে দুটিতে গোল আদায় করেছে মরক্কো। বিরতির পর ক্যামেরুনের বিপক্ষে পেনাল্টির দাবি তুলেছিল, তবে সেটি নাকচ করে দেওয়া হয়। মরক্কোর বক্সে ফাউলের শিকার হয়েছিলেন ক্যামেরুন তারকা ব্রায়ান এমবেউমো। নির্ধারিত সময়ে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর পরীক্ষা নিতে পারেনি পাঁচবারের কাপ অব নেশনস জয়ী দলটি। বুনুকে কোনো সেভ করতে হয়নি। মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের দুশ্চিন্তার জায়গাও আছে। ৯০ মিনিটে চোট নিয়ে মাঠ থেকে উঠে যান দিয়াজ। টুর্নামেন্টে ওপেন–প্লে থেকে কেউ এখনও মরক্কোর জালে গোল করতে পারেনি। তাঞ্জিয়ারে একই রাতে কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে সেনেগাল। এ নিয়ে সর্বশেষ চারবারের মধ্যে তিনবার সেমিফাইনালে উঠল সেনেগাল। মালি গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে সেনেগাল ইলিমান এনদিয়ায়ে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা