সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই’

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছরের শুরুতে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তার এক বছরের মাথায় এবার এল দুঃসংবাদ। বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানালেন এই গায়ক।

এ বিষয়ে তাহসান বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলা বিরক্তিকর। সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই বিধায় কোনো কারণ আমি জনসম্মুখে বলতে চাই না।’

তাহসান আরও জানান, গত ৬ মাস ধরে রোজা আহমেদ ও তিনি আলাদা থাকছেন।

সংসার ভেঙে যাচ্ছে- এই বিষয়ে গতকাল শনিবার গায়কের ভাষ্য, ‘খবরটি সত্য। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে মেকআপন আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান তাহসান। মাত্র চার মাসের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। এবার এল বিচ্ছেদের খবর।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। আর ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার