,

রাজশাহীকে হারাল চট্টগ্রাম

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার চট্টগ্রাম ২ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে চট্টগ্রাম। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ রানের সূচনা করেন রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার তানজিদ হাসান ও মোহাম্মদ ওয়াসিম। এরপর দলীয় ৭২ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে রাজশাহী। ওপরের সারির ব্যাটারদের মতো বড় ইনিংস খেলতে পারেনি রাজশাহীর পরের দিকের ব্যাটাররাও। এমনকি বড় কোনো জুটিও হয়নি মিডল বা লোয়ার অর্ডারে। ষষ্ঠ উইকেটে এসএম মেহেরব ও আকবর আলী দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন।

নবম উইকেটে তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানের ১১ বলে ১৭ রানের জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রানের মামুলি সংগ্রহ পায় রাজশাহী।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম ও মেহেরব। এ ছাড়া আকবর ১৭, মুশফিকুর রহিম ১৫ ও তানজিম অপরাজিত ১৪ রান করেন। বল হাতে চট্টগ্রাম রয়্যালসের আমের জামাল ৩টি, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম ২টি করে উইকেট নেন।

জবাবে ২৪ রানের সূচনার পর রাজশাহী পেসার বিনুরা ফার্নান্দো ও স্পিনার মেহেরবের নৈপুণ্যে ২৮ রানে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম।

পঞ্চম উইকেটে অধিনায়ক মাহেদি হাসানকে নিয়ে ৪০ বলে ৪০ এবং ষষ্ঠ উইকেটে আসিফ আলির সঙ্গে ৩৪ বলে ৩৫ রান যোগ করে চট্টগ্রামকে লড়াইয়ে ফেরান পাকিস্তানের হাসান নাওয়াজ। মাহেদি ২৮ ও আসিফ ২৭ রানে আউট হলেও চট্টগ্রামের জয়ের আশা বাঁচিয়ে রাখেন হাসান।

জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার পড়ে চট্টগ্রামের। মেহেরবের করা প্রথম তিন বল থেকে ১টি চারে ৮ রান তোলেন হাসান। পরের দুই বল ডট হলে, শেষ ডেলিভারিতে প্রয়োজনীয় ২ রান তুলে দলকে দারুণ জয়ের স্বাদ দেন হাসান।

২টি চারে ৩৬ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন হাসান। রাজশাহীর বিনুরা ১৮ রানে ৩ এবং মেহেরব ২৫ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন চট্টগ্রামের হাসান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের