সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল পুলিশ: আইজিপি

news-image

রংপুর প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশ একটি দলীয় কাঠামোর মধ্যে পরিচালিত হয়েছে এবং সে কারণে বাহিনীর ভেতরে নানা ধরনের বিচ্যুতি তৈরি হয়েছিল। এ সময় পুলিশের মাধ্যমে কিছু গণবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত সহিংস ঘটনায় বিপুল সংখ্যক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় পুলিশের কিছু লোভী ও দলীয় মনোভাবাপন্ন নেতাকর্মীর ভূমিকার কারণে বাহিনীর ওপর যে দায়ভার এসেছে, তা কাটিয়ে উঠতে গত এক বছর ধরে পুলিশকে পুনর্গঠন ও মনোবল ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শতভাগ সফলতা না এলেও আন্তরিক প্রচেষ্টার কোনো ঘাটতি নেই।

অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আইজিপি বলেন, পৃথিবীর কোথাও শতভাগ অপরাধ নির্মূল সম্ভব নয়। বাংলাদেশের গত ১০ থেকে ২০ বছরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর গড়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যাকাণ্ড ঘটে। তবুও পুলিশের লক্ষ্য থাকবে, একজন মানুষও যেন প্রাণ না হারায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা পুলিশের প্রধান দায়িত্ব। এ কাজে শুধু পুলিশ নয়, প্রায় ছয় লাখ আনসার সদস্য, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডও মাঠে থাকবে। উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে নিরাপত্তা ও অপরাধ দমনে কাজ করছে।

এর আগে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড অডিটোরিয়ামে রংপুর রেঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি বাহারুল আলম।

 

এ জাতীয় আরও খবর

শাড়ির রঙে রঙিন অপু বিশ্বাস

এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর

বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে : ব্যারিস্টার ফুয়াদ

ব্যবসায়ীরা নয়, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই : আসিফ মাহমুদ

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন

অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসিক্যামেরার আওতায় আনা হবে : প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা

নবীনগরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে যে দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির নেতারা

ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে ‘হ‍্যাঁ’ বলতে হবে : আলী রীয়াজ