রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফেটেছে ভাল্ভ, রাজধানীতে গ্যাসের তীব্র স্বল্পচাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় একযোগে একাধিক কারিগরি সমস্যার কারণে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে। এতে করে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ প্রায় নেই বললেই চলে।

শনিবার (১০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে বিতরণ লাইনের একটি গুরুত্বপূর্ণ ভাল্ভ ফেটে যাওয়ার পাশাপাশি তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত পাইপলাইনে পানি ঢুকে পড়ায় এ সংকট আরও ঘনীভূত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের একটি ভাল্ভ হঠাৎ ফেটে গিয়ে বড় ধরনের লিকেজ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভাল্ভ সাময়িকভাবে বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়। এর ফলেই রাজধানীর বিস্তীর্ণ এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দেয়।

এর আগের দিন শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে চলাচলরত একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে নদীর তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন পাইপের ভেতরে পানি প্রবেশ করে। একই সঙ্গে সার্বিকভাবে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় স্বল্পচাপের পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে।

এদিকে গ্যাসের অভাবে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক এলাকায় চুলা জ্বালানো যাচ্ছে না, কোথাও আবার গভীর রাতে অল্প চাপ পাওয়া যাচ্ছে। হোটেল–রেস্তোরাঁ, বেকারি ও ক্ষুদ্র খাবার দোকানগুলোতে রান্না কার্যত ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে রান্নার বিকল্প হিসেবে কেউ বৈদ্যুতিক চুলা, কেউ আবার বাইরে থেকে খাবার কিনে নিতে বাধ্য হচ্ছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুর রোডে ক্ষতিগ্রস্ত ভাল্ভটি দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত পাইপলাইনে প্রবেশ করা পানি অপসারণ ও স্বাভাবিক গ্যাস প্রবাহ নিশ্চিত করতে কারিগরি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তবে কখন পুরোপুরি স্বাভাবিক চাপ ফিরে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চলমান এই কারিগরি সমস্যার কারণে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, সেজন্য তারা দুঃখ প্রকাশ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল