,

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়ানূরের ছোট ভাই আব্দুল মোমিনও আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়ানূর হোসেন (৩৫)। তিনি উপজেলার ছালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় ইয়ানূরের ছোট ভাই আব্দুল মোমিনও আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (৯ জানুয়ারি) পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার পাড়া রাস্তা দিয়ে ইয়ানুর ও মোমেন দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হমলা করে। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানূর নিহত হন। পরে স্থানীয়রা মোমিনকে হাসপাতালে ভর্তি করেন।’

ওসি আরও বলেন, ‘মসজিদের হিসাব-নিকাশ সংক্রান্ত ঘটনার দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সব বিষয় মাথায় রেখে পুলিশ তদন্ত করছে।’

এ ঘটনায় বিকেলে সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো মামলা করেনি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর