রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে-গতকাল এমনটিই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ প্রকাশ করেছেন, বাংলাদেশের এই অবস্থান ও যুক্তি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝাতে সক্ষম হবে।

এবার আসিফ নজরুলের সুরেই কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সাথে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ‘ইন্ডিয়া ইস্যুতে আমি বলতে চাই, আসিফ নজরুল যেটা বলেছেন-আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। আমি এটা এভাবে দেখি, একজন ক্রিকেটার সে একটা সীমিত সময় সেখানে যাবে-খেলবে আবার চলে আসবে। তার নিরাপত্তা দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে দেখুন আমাদের টিম যাবে (বিশ্বকাপে), শুধু টিম না সমর্থকরাও যাবে। খেলা দেখতে যাবে, তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো, তারা নিরাপদে থাকবে। দুই হচ্ছে হিদুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চালাচ্ছে, সেটার প্রেক্ষিতে সত্যিকার অর্থেই ভারতীয় নিরাপত্তাবাহিনীর নিরাপত্তা দেওয়া কঠিন। সে হিসেবে আমরা খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো-যেখানে এই সমস্যা হবে না।’

এর আগে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পরই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিকে অবহিত করে বাংলাদেশ।

এ সংক্রান্ত উদ্বেগের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানালে, জবাবে বিষয়টি সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে আইসিসি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা