সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় কারাগারে গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল

news-image

আদালত প্রতিবেদক : ‎জুলাই আন্দোলনের ঢাকার যাত্রাবাড়িতে রিয়াজ মোর্শেদ অপু (২৩) হত্যা মামলায় গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।

‎এর আগে বৃহস্পতিবার সকালে শাহবাগ থানা এলাকা থেকে আশরাফুল আলম শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

‎আসামিরপক্ষে অ্যাডভোকেট নাজমুল আলম, শরীফুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

‎জুলাই আন্দোলনের শেষ দিন ৫ অগাস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে দুপুর ১২ টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। এই ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

‎গত ২২ অক্টোবর মামলা থেকে ১৬ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা