সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের পক্ষপাত নিয়ে অভিযোগ, যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচন ঘনিয়ে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ থেকে প্রশাসনের পক্ষপাতের যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন সামনে এলে কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করেই থাকে। এটি নতুন কিছু নয়, আগেও এমনটা করা হয়েছে। তবে মাঠ প্রশাসনের কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মাঠ প্রশাসনে বড় কোনো রদবদল বা কর্মকর্তাদের বদলির গুঞ্জন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার আপাতত এ নিয়ে কিছু ভাবছে না। তবে বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে বদলি বা রদবদল করা প্রয়োজন মনে করে, তবে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান প্রশাসনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান জনবল ও কাঠামো দিয়েই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

এ সময় কোনো ধরনের অহেতুক অভিযোগে বিভ্রান্ত না হয়ে প্রশাসনকে তার স্বাভাবিক গতিতে কাজ করতে দেওয়ার আহ্বান জানান ড. শেখ আব্দুর রশীদ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা