সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনে যত টাকা অনুদান পেলেন ফুয়াদ

news-image

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে মাত্র তিন দিনে তিনি পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা। যা নির্ধারিত ব্যয়সীমার চেয়ে বেশি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী বরিশাল-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। জনপ্রতি ১০ টাকা হিসেবে তার নির্বাচনী ব্যয়সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, বুধবার (৭ জানুয়ারি) রাত পর্যন্ত তিনি বিকাশের মাধ্যমে পেয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত অর্থ প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সকল হিসাবপত্র নির্বাচনকালীন সময় পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।’

নির্বাচন কমিশন বা সরকারের যে কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে নিরীক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এর আগে রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার ফুয়াদ। তিন দিনের মধ্যেই তিনি নির্ধারিত ব্যয়সীমার চেয়ে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে সক্ষম হন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা