রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকসুর ২৯ কেন্দ্রে ৫০৪ ভোটে এগিয়ে ভিপি প্রার্থী রিয়াজুল

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল মঙ্গলবার জকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। বুধবার বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হচ্ছে/ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪০৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ৩৫৫৬ ভোট পেয়েছেন। ২৯ কেন্দ্রের ফলাফলে রিয়াজুল ৫০৪ ভোটে এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় সর্বশেষ ২৯তম কেন্দ্র হিসেবে অর্থনীতি বিভাগের কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। এই কেন্দ্রে ভিপি প্রার্থী রিয়াজুল ১৭৭ ভোট আর রাকিব পেয়েছেন ১৩৩ ভোট।

বিনির্বাচন কমিশন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। তবে এখনো ৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৩টায়। এরপর দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতা কাটিয়ে রাত সাড়ে ১২টার পর শুরু হয় ভোটগণনা। অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে ভোটগণনা করা হচ্ছে।

জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে ৩০০ ভোট হাতে গণনা করা হয়। এরপর একই ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হয়। যেই মেশিনের ফল হাতে গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনে পরবর্তী ভোট গণনা চলবে। নিয়মিতভাবে হাতে গণনার মাধ্যমে ওএমআর মেশিন যাচাই করা হচ্ছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওএমআর মেশিনে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত হয়। পরে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে রাত দেড়টার দিকে ফের গণনা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদে ১৬,৬৪৫ জন এবং হল সংসদে ১,২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিসিটিভি কভারেজের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটর করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা