রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের অভিযোগে রাবিশিক্ষক সাদিকুল ইসলাম বরখাস্ত

news-image

রাবি প্রতিনিধি : যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার(৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৫ নম্বর সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী সে পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে একটা আইডি থেকে পোস্ট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়।

কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়। এরপর ২৪ সেপ্টেম্বর ৫৩৩নং সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তার শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করে একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা