সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়নুলের স্ত্রীর নগদ অর্থ রয়েছে ৯ লাখ

news-image

বরিশাল ব্যুরো : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার কাছে নগদ অর্থ রয়েছে ৩৩ হাজার ৭১৯ টাকা। তবে তার গৃহিণী স্ত্রীর কাছে নগদ রয়েছে ৯ লাখ ২৬ হাজার ৪৪৩ টাকা।

সম্প্রতি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্ন বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। হলফনামা অনুযায়ী, বিভিন্ন ব্যাংক হিসাবে জয়নুল আবেদীনের জমাকৃত অর্থের পরিমাণ এক কোটি ২৮ লাখ ৭ হাজার ৪৬৫ টাকা। তার স্ত্রীর ব্যাংকে জমা রয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার টাকা। এ ছাড়া তার নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত হিসেবে জমা রয়েছে ৪২ লাখ ৭৯ হাজার ৭১১ টাকা। স্ত্রীর নামেও ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়পত্র ও আমানত রয়েছে, যার পরিমাণ ১২ লাখ টাকার বেশি।

হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, কৃষি খাত থেকে বছরে জয়নুল আবেদীনের আয় ৮০ হাজার টাকা। বাড়ি ভাড়া থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ২৭ লাখ ৫৬ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া আইন পেশা থেকে তার বার্ষিক আয় ৩৫ লাখ ৯৬ হাজার টাকা। সর্বশেষ দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট বার্ষিক আয়ের পরিমাণ ৭০ লাখ ৫৬ হাজার ৬১৭ টাকা।

হলফনামা অনুযায়ী, পারিবারিক সূত্রে প্রাপ্ত কৃষি জমির পরিমাণ তিন একরের বেশি। রাজধানী ঢাকার অদূরে সাভার এলাকায় রয়েছে ২৭ শতাংশ জমি। মুলাদী উপজেলায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৪৯ শতাংশ জমির ওপর বসতভিটা রয়েছে। ঢাকার ইস্টার্ন প্লাজায় তার মালিকানাধীন ১ হাজার ১৭৫ বর্গফুট আয়তনের একটি ভবনের অংশ রয়েছে, যার ঘোষিত মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া বরিশালের সিঅ্যান্ডবি রোড এলাকায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২ দশমিক ৮১ শতাংশ জমি ও ভবনের মালিক তিনি।

এর বাইরে যৌথ মালিকানাধীন ১৩ হাজার ৫০০ বর্গফুট আয়তনের একটি সম্পত্তির অর্ধেক অংশের মালিকানা রয়েছে তার নামে, যার বাজারমূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকার বেশি। সব মিলিয়ে জয়নুল আবেদীনের ঘোষিত মোট সম্পদের আনুমানিক মূল্য ৯ কোটি ৬৫ লাখ টাকার বেশি। একইভাবে তার স্ত্রীর নামে থাকা সম্পদের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি। হলফনামা অনুযায়ী, তার দেনার পরিমাণ ৩০ লাখ টাকা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা