,

ব্রেড কাটলেট তৈরির সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতের বিকেলে মুখরোচক কিছু খেতে আমাদের সবারই ইচ্ছা করে। তবে বাইরে থেকে কিনে আনা পুরি কিংবা পিঁয়াজু আপনার কল্পনার থেকেও বেশি অস্বাস্থ্যকর হতে পারে। এ ধরনের খাবার যত কম খাওয়া যায়, ততই ভালো। তবে মাঝে মাঝে বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যঝুঁকি কম থাকে। চলুন জেনে নেওয়া যাক ব্রেড কাটলেট তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাউরুটি- ৮ স্লাইস

ডিম- ১টি

ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো

পেঁয়াজ কুচি- পরিমাণমতো

কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো

লবণ- পরিমাণমতো

গরম মসলা গুঁড়া- ২ চা চামচ

বেসন- সামান্য।

যেভাবে তৈরি করবেন

পাউরুটির টুকরাগুলোকে পানিতে ভিজিয়ে নরম করে নিন। এরপর পানি খুব ভালোভাবে চিপে ঝরিয়ে নিন। এখন একটি বাটিতে নরম করা পাউরুটির সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি দিন। গরম মসলা গুঁড়া ও ডিম ফেটিয়ে দিন। লবণ পরিমাণমতো দিন, সামান্য বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে তাতে মিশ্রণ থেকে কাটলেটের আকৃতি দিয়ে মচমচে করে ভেজে তুলুন সুস্বাদু ব্রেড কাটলেট।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে