রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-বিশৃঙ্খলার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবির প্যানেলের

news-image

জবি প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ঘিরে অনিয়ম, বৈষম্য এবং বিশৃঙ্খলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে পৃথক সংবাদ সম্মেলনে প্যানেল দুটি এসব অভিযোগ করেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, নির্দিষ্ট একটি প্যানেলের প্রতিনিধিরা ব্যালট নম্বরের টোকেন নিয়ে সরাসরি বুথের ভেতর প্রবেশ করছেন।

রাকিব বলেন, ‘শহীদ সাজিদ ভবন কেন্দ্রে একটি বিশেষ প্যানেলকে এই সুবিধা দেওয়া হচ্ছে। শুরুতে কমিশন বিষয়টি অস্বীকার করলেও পরে প্রমাণ দেওয়ার পর সব প্যানেলকে টোকেন নিয়ে প্রবেশের অনুমতি দেয়। শুরুতে আমাদের প্যানেলকে এই সুযোগ না দিয়ে বৈষম্য করা হয়েছে। এটি নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।’

এদিকে ভাষা রফিক ভবনের নিচতলায় আয়োজিত অন্য এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও ভোটারদের প্ররোচিত করার অভিযোগ তোলেন।

 

রিয়াজুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই ছাত্রদলের কর্মীরা মূল ফটকে ঝামেলা সৃষ্টি করছে। পদার্থবিজ্ঞান বিভাগে তাদের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের নির্দিষ্ট প্যানেলে ভোট দিতে বাধ্য করছে এবং নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের প্যানেলের ভোটার চিরকুট কেড়ে নিচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, দর্শন ও ইংরেজি বিভাগে তাদের পোলিং এজেন্টদের মারধরের হুমকি দেওয়া হয়েছে। ভোট গণনার সময় ছাত্রদলের বহিরাগত ক্যাডাররা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পাল্টাপাল্টি এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কমিশন থেকে জানানো হয়, ভোটগ্রহণ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে এবং কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে এদিন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা