,

শীতে খসখসে হাত সুন্দর রাখার উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে হাত ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। কীকরে হাতের ত্বকও রাখবেন নরম ও মসৃণ।শীত মানে যে শুধু মুখের ত্বক রুক্ষ হয়ে যায় এমন নয়। হাতের ত্বকও খসখসে হয়ে ওঠে। তবে চিন্তা নেই। এর দাওয়াই খুঁজে পাবেন বাড়িতে হাতের কাছেই! জেনে নিন একদম ঘরোয়া কয়েকটি উপায়।

১. দুই চা চামচ চিনি আর আধা চা চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন দু’মিনিট। ব্যস, তৈরি হ্যান্ড স্ক্রাব! এয়ারটাইট কৌটোয় রেখে অনেকদিন ব্যবহার করতে পারবেন।

২. একটা ছোট আলু সেদ্ধ করে ঠাণ্ডা করে নিন। আলুটা থেঁতো করে এক চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটা হাতে ১৫ মিনিট লাগিয়ে রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।

৩. হাতে নারকেল তেল, ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল লাগিয়ে রেখে দিন সারারাত। তবে ঘুমানোর আগে গ্লাভ্‌স পরে নিতে ভুলবেন না যেন!

৪. বাসন মাজার ফলে অথবা কড়া ডিটারজেন্টের কল্যাণে অনেকেরই হাত খসখসে হয়ে যায়। যারা নিয়মিত এই ধরনের কড়া সাবান নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তারা অতি অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে হাতে লোশন বা হ্যান্ড ক্রিম লাগিয়ে শোবেন।

৫. এছাড়া পাকা কলাও খুব ভাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। একটু দুধের সরের সঙ্গে মিশিয়ে লাগিয়ে নিন দু’হাতে।

৬. বাইরে বেরনোর আগে সানস্ক্রিন লাগানোর সময় অনেকেই হাতে সানস্ক্রিন লাগাতে ভুলে যান। তার ফলে মুখ আর হাত-পায়ের ত্বকের ফারাকটা চট করে চোখে পড়ে। ট্যানও পড়ে বেশি। মুখ ও ঘাড়ের পাশাপাশি হাতেও অবশ্যই সানস্ক্রিন লাগাবেন।

৭. নখেরও যত্ন নিন। পুরনো নেলপালিশ তুলে ফেলুন। পার্লারে গিয়ে ম্যানিকিওর করাতে পারেন।

৮. গরম পানিতে মাইল্ড শ্যাম্পু মিশিয়ে তাতে হাত ডুবিয়ে রাখুন। তারপর একটা নরম ব্রাশ দিয়ে কিউটিক্‌লস পরিষ্কার করে নিন। শেষে হাতে ক্রিম লাগিয়ে নিতে ভুলবেন না!

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে