,

ছিনতাইয়ের অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনি

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক গণপিটুনি দিয়েছে স্থানীয় মোকলেছের নেতৃত্বে একদল জনতা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

এর আগে রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে রংপুর নগরীর মেডিকেল মোড় ফল দোকান চত্বরে এ ঘটনাটি ঘটেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে দঁড়ি দিয়ে বাঁধা হয়েছে। অনেক লোকের সমাগম। সেখানে পুরুষের পাশাপাশি নারীও রয়েছে। এরপর চুল ও দাড়িতে মেহেদী রঙ করা এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি লাঠি দিয়ে সজোরে আঘাত করছেন ওই নারীকে।এমন সময় কেউ একজন বলছেন, ‘মারিয়েন না, মারিয়েন না’। এমন কথা শুনে লাঠি হাতে আঘাতকারী খুব রাগান্বিতভাবে পেছনে ঘুরে তাকায় মারতে নিষেধকারীর দিকে। আবার অনেকে শুধু ওই নারীর হাতে মারার জন্য বলতে থাকে। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির আঘাত করা শেষ হলে লাল জ্যাকেট পরিহিত এক ব্যক্তি শুধু ওই নারীর হাতে আঘাত করা শুরু করে। এভাবেই গণপিটুনি দেওয়া হয় ওই নারীকে। ভাইরাল ভিডিওতে গণপিটুনির শিকার ওই নারীর কোনো ঠিকানা কিংবা পরিচয় পাওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করছি। আইনি প্রক্রিয়া চলমান আছে। ইতিমধ্যে নারীকে মারধর করা অভিযুক্ত মোকলেছের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। এঘটনায় থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে। ভুক্তভোগীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

আমাদের সময়/আরডি

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে