সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎‎প্রতারণা ও জাল-জালিয়াতির একটি মামলায় সোমবার (০৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দিয়েছেন।

‎মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শেখ সাইফুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন।

মামলায় অভিযোগ, গত রোববার রাত ৩টা ৪০ মিনিটের দিকে ইনামে হামীমকে গুলশানের ৮৬নং রোডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে ইনামে হামীমকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) জিজ্ঞাসাবাদ করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলে। এরপর তার দেহ তল্লাশি করে তিনটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা দায়ের করে পুলিশ।

‎‎রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক ভাবে জানা যায়, এ আসামি অসৎ উদ্দেশ্যে তার একাধিক জাতীয় পরিচয়পত্র নকল (জাল) তৈরি করে প্রতারণা করার মাধ্যমে ধর্তব্য অপরাধ গংঠনের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ আসামি ওই স্থানে নাশকতার উদ্দেশ্যে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল মর্মে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়। তিনি নির্বাচন বিরোধী কোন কাজের সাথে সংযুক্ত হয়েছেন মর্মে সন্দেহ করা হচ্ছে। এছাড়া গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজের ছবি ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয় পত্র বহন করে, যা যেকোনো সময় রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করতে পারে মর্মে সন্দেহ হচ্ছে। জিজ্ঞাসাবাদে এ আগামি এই মামলার ঘটনায় সত্যতা স্বীকার করে। প্রাথমিক তদন্তে মামলার গ্রেপ্তার আসামির মামলার ঘটনার সাথে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমান পাওয়া যাচ্ছে। মামলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মুল রহস্য উদঘাটনসহ সাত কারণে তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।

‎রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাত দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারেক রহমানকে দেখতে ইনামে হামীম সেখানে গিয়েছিল বলে দাবি করেন।

বিরোধিতা করে শামছুদ্দোহা সুমন বলেন, ‘তারেক রহমানকে দেখার ইচ্ছে হলে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে যেতে পারত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় গেলেও তারেক রহমানকে দেখতে পেতেন। উনি দুই দিনের একদিনও যাননি। তার অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল।’‎

‎উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক ইনামে হামীমের কাছে তিনটি এনআইডি কার্ড থাকার বিষয়ে জানতে চান। ইনামে হামীম বলেন, ‘একটা অরিজিনাল, বাকী দুইটা করেছি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার জন্য। তারেক রহমানকে দেখার জন্য সেখানে গিয়েছিলাম।’

‎‎পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা