সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নাম ও দলবদল করে বর্তমানে গণফ্রন্টের এমপি প্রার্থী

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া–৫  নবীনগর আসনে  গণফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া নাম পাল্টিয়ে দল পাল্টিয়ে  গণফ্রন্টের নবীনগরের কান্ডারী হয়েছেন।  ব্রাহ্মণবাড়িয়া–৫ নবীনগর সংসদীয় আসনে গণফ্রন্ট এর মনোনীত  এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম  ভূঁইয়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ছিলেন।এবং পূর্বে তার নামের পরিচিতি ছিল ব্যারিস্টার  নজরুল ইসলাম নবী।  রোববার দুপুরে তিনি তার ‘ব্যারিস্টার নজরুল ইসলাম নবী’,ফেসবুক আইডি থেকে লিখেন — “বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমার নমিনেশনখানি যাচাই-বাছাইয়ে আল্লাহ তাআলার রহমতে বৈধ বলিয়া ঘোষিত হইয়াছে। সবাই আমার জন্য দোয়া করিবেন যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করিতে পারি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈধ ১০ জন প্রার্থীর মধ্যে ব্যারিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া একজন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। প্রার্থিতা বৈধ ঘোষণার পর তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা
-সমালোচনা শুরু হয়। ।”

জানা যায়, তার বাড়ি নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামে। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানার টানিয়ে আলোচনায় আসেন এবং একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন। এরপরই নিশ্চিত হওয়া গেছে নজরুল ইসলাম নবী’ই নিজের নাম ও দল পরিবর্তন করে নজরুল ইসলাম ভূইয়া নাম দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে গণফ্রন্টের প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে   ব্যারিস্টার নজরুল ইসলাম  এর সঙ্গে  ফোনে যোগাযোগ করে ও তাকে পাওয়া যায়নি, তবে তার ঘনিষ্ঠজনরা বলছেন আওয়ামী লীগ থেকে তিনি  সঠিকভাবে মূল্যায়ন  না পাওয়াই গণফ্রন্টের প্রার্থী হয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা