,

বাউফলে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্ষোভ সাধারণ মানুষের

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকার নির্ধারিত ১৩০৬ টাকা দামের গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে ১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভোক্তারা জানান, প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় ১৫০ টাকা গুনতে বাধ্য হচ্ছেন তারা। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি করছেন। রান্নার গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল পরিবারগুলো বিকল্প না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত দামেই গ্যাস কিনছেন।

বাউফল বাজারের বাসিন্দা তানজিলা নামের এক গৃহিণী বলেন,সরকার দাম নির্ধারণ করলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই। ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন, দেখার যেন কেউ নেই।

আরেক ভোক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন,এক সপ্তাহ আগেও ১২৫০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনেছি। এখন সেই একই সিলিন্ডার কিনতে ১৪৫০ টাকা দিতে হচ্ছে। এটা প্রকাশ্য লুটপাট।

তবে ব্যবসায়ীরা বাড়তি দামের বিষয়ে পরিবহন খরচ ও অন্যান্য ব্যয়ের অজুহাত দেখালেও ভোক্তারা এসব যুক্তি মানতে নারাজ।

সচেতন মহল মনে করছেন, নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার না করলে এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের