সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির বাছাইপর্ব উতরে গেলেন এনসিপির যেসব প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : নিবন্ধন পেয়েই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বাছাই পর্বে দলটির আলোচিত ও পরিচিত মুখ সবাই উত্তীর্ণ হয়েছেন। এখন অপেক্ষা শুধু প্রতীক বরাদ্দের। আগামী ২২ জানুয়ারি থেকে নিজ দলের প্রতীকে প্রচারণা শুরু করতে পারবেন বৈধ প্রার্থীরা।

ইসির প্রথম বাছাই পর্বে উতরে যাওয়া এনসিপির প্রার্থীরা হলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি ঢাকা-১৮ আসন থেকে লড়বেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসনের প্রার্থী। পঞ্চগড়-১ আসনের প্রার্থী মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ আসনে যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির ও ঝালকাঠি-১ আসনে দলটির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

এ ছাড়া ঢাকা-১৯ আসনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে এবার ৪৭টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছে এনসিপি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এই সংখ্যা কমতে পারে। কারণ অনেক আসনে জামায়াতের বা জোটের অন্য দলের প্রার্থী থাকলে সেখান থেকে প্রত্যাহার করতে পারেন অনেকে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা