,

আনিসুল হকের ৩ গাড়ি-জমি জব্দের আদেশ

news-image

আদালত প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন গাড়িসহ ৫৮৪ দশমিক ৫৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ‎‎অন্যদিকে ৫০ লাখ ১৪ হাজার ৮১৮ টাকা থাকা আনিসুল হকের একান্ত সচিব (পিএস) শফিকুল ইসলাম ভূঁইয়ার ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন একই আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎আনিসুল হকের জব্দের আদেশ হওয়া সম্পত্তির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া, ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের কালিগঞ্জের এই ৫৮৪ দশমিক ৫৩ শতাংশ জমির মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৭৭৯ টাকা। তিন গাড়ির মধ্যে একটির মূল্য সাড়ে তিন কোটি টাকা, আরেকটি ৬১ লাখ এবং অপরটি ৫১ লাখ ২০ হাজার টাকা।

‎দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম জব্দ ও অবরুদ্ধের এ আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। জব্দ করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শফিকুলের আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ব্যাংক হিসাব খোলার ফরমে আয় ব্যতিরেকে ভিন্ন উৎস থেকে আয়ের কোনো গ্রহণযোগ্য দলিলাদি না থাকা সত্ত্বেও অত্যধিক পরিমাণ নগদ/ক্লিয়ারিং/স্থানান্তরের মাধ্যমে জমা এবং ব্যবসায়িক সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে স্থানান্তরের মাধ্যমে জমা সংক্রান্ত লেনদেন তার পেশা ও আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এসব অর্থসমূহ আইন/বিধি সম্মত কোনো উপায়ে অর্জিত হয়নি মর্মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানে ৬ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

‎‎অনুসন্ধানকালে জানা গেছে, শফিকুল ইসলাম ভূঁইয়া অপরাধলব্ধ অর্থ তার বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামীয় ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা