,

বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। কয়েক মাস ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষো চলছিল। গুঞ্জন ছিল, তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও বছরের প্রথম সপ্তাহেই বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত ভক্তদের জানিয়ে দিলেন এই যুগল।

সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এই বিচ্ছেদের পেছনে কোনো তিক্ততা বা তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই বলে দাবি করেছেন এই তারকা দম্পতি।

একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই তারা দাম্পত্য জীবনের ইতি টানছেন। বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পথ আলাদা হলেও বন্ধুত্ব আগের মতোই অটুট থাকবে। এই সিদ্ধান্তের পেছনে কোনো খলচরিত্র বা নেতিবাচকতা নেই। আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই পাশে থাকব।’

তিন সন্তানের মা-বাবা জয় ও মাহি। দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে কোনো আপস করছেন না তারা। আমির খান-কিরণ রাও কিংবা হৃতিক রোশান-সুজান খানের মতো তারাও হাঁটছেন ‘কো-প্যারেন্টিং’ বা যৌথ অভিভাবকত্বের পথে।

তারা জানিয়েছেন, মা-বাবা হিসেবে সন্তানদের সব দায়িত্ব তারা আজীবন একসাথেই পালন করবেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছেন এই জুটি। তাদের মতে, একে অপরের প্রতি সম্মান রেখেই বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের