বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাসে ৫ দিনের বেশি কাজ করি না : রুনা খান

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কোনো কিছুর প্রতিই তিনি খুব কট্টর বা উগ্র নন, বরং জীবনের প্রতিটি বাঁককে একটি জার্নি বা ভ্রমণ হিসেবে দেখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

রুনা খান বলেন, ‘ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা।’

নিজের কাজ করার ধরণ নিয়ে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

রুনা বলেন, ‘আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।’

বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান। তার কথায়, ‘১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মান এবং ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি সবসময় প্রাধান্য দিয়ে আসছেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা