,

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমানের দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করতে কোনো আইনি বাধা নেই।

এর আগে, গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে এই মনোনয়নপত্র জমা দিয়েছিল। সেদিন মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল।

প্রসঙ্গত, রোববারের (৪ জানুয়ারি) মধ্যে দেশব্যাপী সব আসনের বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

এরপর তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের পর কোনো প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা