,

কেউ যেন বিপদে ফেলতে না পারে: সালমা

news-image

বিনোদন প্রতিবেদ : কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা প্রথম বিয়ে করেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকে, ২০১১ সালে। বনিবনা না হওয়ায় সেই সংসার ভেঙে যায় ২০১৬ সালে। প্রথম সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যাসন্তান স্নেহা।

এর তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন সালমা। ৭ বছরের মাথায় সেই সংসারেরও ইতি ঘটে সম্প্রতি। বিচ্ছেদের ঘটনা প্রকাশ্যে আসার পর সালমা তার প্রথম সন্তান স্নেহাকে নিয়ে দীর্ঘ একটি ফেসবুক পোস্ট দেন। মূলত, গতকাল ৩১ ডিসেম্বর স্নেহার জন্মদিন ছিল। আর এজন্যই গায়িকার এই আবেগমাখা পোস্ট।

সালমা লিখেছেন, ‘আজকে আমার স্নেহার জন্মদিন আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি। তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল। কি মায়া ভরা মুখ, আমার কলিজা আমার আত্মা আমার নয়নের মণি। খুব ছোট বয়সে মা হয়ে ছিলাম, আমি নিজে বাচ্চা ছিলাম তখন। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি। কী যে করেছি পাগলামি; আমি জানি শুধু আর তোমার নানি জানে।’

 

তিনি আরও বলেন, ‘মাগো এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সব সুখ শান্তি পাও এই জীবনে। বাবার মুখ উজ্জল করো অনেক বড় হও। আকাশের মতো বিশাল হও, কেউ যেন আঙুল তুলে সহজে বলতে না পারে কিছু মেয়ে বলে। আমি দোয়া করি তোমরা দুই বোন নিজেকে আলো রূপে তৈরি করবে। বাবা-মা চিরজীবন দুনিয়াতে থাকবে না। একদিন ওই পরপারে চলে যেতে হবে। কেউ যেন বিপদে না ফেলতে পারে।’

মেয়েদের নিয়ে সালমা আরও লিখেছেন, ‘নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। নিজেকে আলো তৈরি করবে যাতে বিপদ আসলে পথ দেখে চলতে পারো। অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে। নিজে আলো হলে যত বাধা আসুক নিজের আলোতে ঠিক পথ খুঁজে পাবে। মাগো আল্লাহ তোমাকে সব সুখ শান্তি দান করুক। তুমি ভালো থাকলে আমার দুনিয়া সুখের জান্নাত।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে