বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলের শিকার তানজিন তিশা

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের পর্দা উঠেছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে পারফরম্যান্সের চেয়েও বর্তমানে আলোচনায় তার ‘বিপিএল লুক’ এবং নেটিজেনদের সমালোচনা।

রোববার রাতে সামাজিক মাধ্যমে নিজের সেই বিশেষ লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, আর নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট। গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট ছোট টপ ইয়ারিংস।

এছাড়াও চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে আনে বাড়তি চাকচিক্য। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলের স্নিকার বুট। তবে তার অধিকাংশ ছবিতেই একটু ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতে দেখা গেছে।

তিশার এই নতুন লুক অধিকাংশেরই মন জয় করতে পারেনি, ফলে সমালোচনা ও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী; যার কারণ তার পোশাকের অতিরিক্ত চাকচিক্য ও বসার ভঙ্গি।

 

মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আমি তো প্রথমে আপনাকেই বিপিএলের ট্রফি মনে করেছিলাম!’ আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলে ‘ছাপরি’ বা ‘যাত্রাপালার নায়িকা’ বলেও কটাক্ষ করেছেন।

লুকের পাশাপাশি আরও একটি গুঞ্জন তিশার পিছু ছাড়ছে না। শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন তাকে নাকি শুরুতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। কমেন্ট বক্সে নেটিজেনরা সেই বিষয়টি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি। যদিও এসব কোনো মন্তব্যের উত্তর দেননি তানজিন তিশা।

তবে তিশার অনেক ভক্ত তার প্রশংসাও করেছেন; বিশেষ করে বিপিএল-এর মঞ্চে তার নৃত্য পরিবেশন করে গ্যালারির দর্শকদের বিনোদন দিয়েছেন বলে।

 

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি