,

পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম‘দ্যা আটলান্টিক ক্রুজ’। বিষয়টি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

আগুনে দগ্ধ হয়ে টেকনাফ নিবাসী নুর কামাল নামে জাহাজের একজন ক্রু মারা গেছে বলে জানা গেছে।

তিনি জানান, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। এর অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে। পরে জাহাজ থেকে ১৬ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এরমাঝে এ অনাকাঙ্খিত ঘটনা অবলোকন করা হয়। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে উঠেননি।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, ‘আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে