রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ভোটার হবেন তারেক রহমান

news-image

আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধন আবেদন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; দেশের যে কোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলবে।

শনিবার তারেক রহমান জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। ইসি এই আবেদন অনুমোদন করলে তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটারের অধিকার ফিরে পাবেন এবং নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা থাকবে না।

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে আইনি কোনো জটিলতা আছে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর তিনি ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য আবেদন করবেন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আইনি কোনো জটিলতা নাই।

এরআগে গত ২২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

ওইদিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ জানান, শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিস খোলা থাকবে। ওই দিনই ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম তিনি সম্পন্ন করবেন।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান এবং এরপর দেশে ফেরার সুযোগ না পাওয়ায় ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের