,

ফুলকপির কাটলেট তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : কাটলেট খেতে আমরা সবাই পছন্দ করি। শীতের বিকেলের নাস্তায় কাটলেট থাকলে জমে যায় বেশ। শীতের সবজি হিসেবে ফুলকপির নাম শুরুতেই আসে। এই ফুলকপি দিয়েও কিন্তু তৈরি করা যায় সুস্বাদু কাটলেট। রেসিপিও বেশ সহজ। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির কাটলেট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ফুলকপি- ১টি

বিজ্ঞাপন

ডিম- ১টি

ময়দা- ১/৪ কাপ

হলুদ গুঁড়া- সামান্য

পেঁয়াজ কুচি- আধা কাপ

কাঁচা মরিচ কুচি- স্বাদমতো

ধনিয়া পাতা কুচি- ২ চা চামচ

লবণ- পরিমাণমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ফুলকপি টুকরা করে নিন। পানিতে ১ চিমটি হলুদ দিয়ে ফুলকপির টুকরাগুলো ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। পানি ঝরিয়ে ছোট কুচি করে কেটে নিন। তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিন। পছন্দমত মাপে কাটলেট বানিয়ে নিন। প্যানে অল্প তেল গরম করে নিন। কাটলেটগুলো তেলে ভেজে নিন। এক পিঠ সোনালি হলে উল্টে দিন। সবগুলো তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে