,

নোয়খালীর প্রথম ম্যাচে খেলবেন না সৌম্য, শঙ্কা সিলেট পর্ব নিয়ে

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল (শুক্রবার) থেকে। উদ্বোধনী দিনে খেলা রয়েছে নোয়খালী এক্সপ্রেসের। তবে দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার এখনো যোগ দিতে পারেননি নোয়াখালীর সঙ্গে।

পারিবারিক কারণে বর্তমানে দেশের বাইরে রয়েছেন তিনি। ফলে বিপিএলের প্রথম ম্যাচে আগামীকাল খেলা হচ্ছে না সৌম্যের। এমনকি সিলেট পর্বে দেখা নাও যেতে পারে সৌম্যকে, যদি দেখা যায় তাহলে শেষ দিকে। তবে চট্টগ্রাম পর্ব হতে দলের সঙ্গে থাকবেন সৌম্য। ঢাকা পোস্টকে নোয়াখালী দলের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিএল নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিরা। সেটা কাজে লাগিয়ে পেসার হাসান মাহমুদ ও সৌম্যকে দলে নিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শেষে বিপিএলের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে পারিবারিক কারণে দেশের বাইরে যেতে হয়েছে ২০২৪ সালে ফরচুন বরিশালের সঙ্গে শিরোপা জয়ী এই তারকাকে।

নোয়াখালী এক্সপ্রেস :
হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, জাকের আলী অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদি হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২৫ হাজার ডলার), রহমতউল্লাহ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে