রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের চূড়ান্ত মনোনয়ন মান্নানই পেলেন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট মো: আব্দুল মান্নান। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি চূড়ান্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা। স্থানীয়দের মতে, তৃণমূলভিত্তিক দীর্ঘ অভিজ্ঞতা,সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবেই এডভোকেট মো: আব্দুল মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এডভোকেট আব্দুল মান্নান নবীনগরের রাজনীতিতে একজন সুপরিচিত ও পরীক্ষিত নেতা। টানা ৪২ বছর ধরে তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থেকে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে আসছেন। মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ পথচলার ফলেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেছেন।

কিন্তু গত ৩ নভেম্বর মনোনয়ন ঘোষণার পরপরই উপজেলায় বিভক্ত থাকা স্থানীয় বিএনপির একাধিক গ্রুপ এই মনোনয়নের বিরোধীতা করে বিগত দিনে বিক্ষোভ, মানববন্ধন, ঝাড়ু মিছিল, রিভিউ চেয়ে সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে।

তবে স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনী লড়াইয়ে সফল হতে হলে মনোনয়নবঞ্চিত নেতাকর্মী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নিহত

বেনজীরের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৩ মে

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

নজরদারি এড়িয়ে নির্ভুল হামলা—হিজবুল্লাহর নতুন ড্রোন কৌশল

‎‎হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু