বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ব্যথিত ইধিকা পাল

news-image

বিনোদন ডেস্ক : যে দেশ তাকে বড়পর্দার নায়িকা হিসেবে প্রথম পরিচয় দিয়েছে, সেই বাংলাদেশ আজ অস্থির। সহিংসতা, মৃত্যুর খবর আর অশান্ত পরিবেশ দেখে গভীরভাবে ব্যথিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পাল। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে শান্তি ও স্বাভাবিকতার কামনা করেছেন তিনি।

বাংলাদেশের বড়পর্দায় নায়িকা হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে তার প্রথম ছবি ‘প্রিয়তমা’ মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলে। এরপর বাংলাদেশে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কাজের সূত্রে ঘন ঘন যাতায়াতও ছিল এই দেশে।

কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উত্তপ্ত। মৃত্যুর ঘটনা, সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ, সহিংসতা – সব মিলিয়ে অস্থির এক সময় পার করছে দেশটি। এমন পরিস্থিতি দেখে আহত ইধিকা।

বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে ইধিকা বলেন, ‘এটা এমন একটা দেশ, যাকে আমি খুব ভালবাসতে দেখেছি। দেখেছি শিল্প আর শিল্পীকে সম্মান করতে। সেই দেশ আমাকে খুব ভালবেসেছে। মানুষে-মানুষে ভালবাসা দেখেছি। কিন্তু সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে উঠছে, তখন খুব খারাপ লাগে। আমি চাই, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক। সবাই শান্তিতে থাকুক, ভাল থাকুক।’

বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশে তার যাতায়াত এখন কিছুটা নিয়ন্ত্রিত হলেও, দেশের মানুষের প্রতি ভালবাসা ও টান যে একটুও কমেনি, তা স্পষ্ট ইধিকার কথায়।

প্রসঙ্গত, এর আগে অভিনেতা দেবও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তির প্রার্থনার কথা জানিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি