,

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫

news-image

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম। তিনি জানান, নিহত পাঁচজনের মধ্যে একজনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি চারটি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী ওই চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরই মধ্যে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী চরের জমি দখলে নিতে তৎপর হয়ে ওঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে একই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল।

নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। এছাড়া অন্য কারো পরিচয় এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে