বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি

news-image

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের (৪২) মাথায় গুলি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে মাহমুদা মিতু বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বামপাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মাথায় গুলি করা হয়।ঘটনার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।’

ঘটনাটি খুলনার মজিদ সরনি এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা