সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরেই বসে পাবেন বিপিএলের টিকিট

news-image

ক্রীড়া ডেস্ক : সপ্তাহখানেক পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে গতকাল শনিবার বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রবিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি। এদিন বিকাল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে, সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনো টিকিট কাউন্টার।

অনলাইনে টিকিট কেনা যাবে এই ওয়েবসাইটে (িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ)। কোন ক্যাটাগরির টিকিট কিনতে কত টাকা খরচ হবে, তা-ও জানিয়েছে বিসিবি।

এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সবচেয়ে কম মূল্যের টিকিট ২০০ টাকার, যা ধরা হয়েছে সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের জন্য। এ ছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউসের আপার জোন ৫০০ টাকা, ক্লাব হাউসের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা ধরা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা