,

কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পৌষে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়ের সমগ্র এলাকা। দিন যত যাচ্ছে কুয়াশার পরিমাণ তত বাড়ছে।ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিরিয়াস।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৯ দিন পঞ্চগড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করে। গত ৯ দিন এই জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

তিনি জানান, শনিবার ঘন কুয়াশার কারণে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হতে না পারায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। চলতি মাসে এ জেলার ওপর দিয়ে আরও শৈত্য প্রবাহ বয়ে যাবে বলে সম্ভাবনা রয়েছে। সামনের দিনগুলোতে আরো শীতে তীব্রতা বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, দেশের কোনো এলাকায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে অতি তীব্র শৈত্যপ্রবাহ, ৪ থেকে ৬ ডিগ্রি থাকলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ, আর ৮ থেকে ১০ ডিগ্রি থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

ধীরে ধীরে তাপমাত্রার পারো আরও নামতে পারে বলে জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে