সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ : আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে স্বতন্ত্র থেকে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন তাপস অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসান এর কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন তাপস অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক। উল্লেখ্য ২০১৮ সালে কাজী নাজমুল হোসেন তাপস বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ভোট যুদ্ধে লড়াই করেছিলেন।

নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে কাজী নাজমুল হোসেন তাপস একটি সুদৃঢ় রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও শক্ত অবস্থানে রয়েছে বলে তারা মনে করেন। প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও নেতাকর্মীরা তাকে নির্বাচনী লড়াইয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের মতে, নবীনগরের রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা তাপসের মাধ্যমে সম্ভব।

এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস জানান, এখনো মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তিনি দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে আশাবাদী এবং নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পরবর্তী রাজনৈতিক অবস্থান নির্ধারণ করবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা