,

সাবেক এমপি ও বিশিষ্ট শিল্পপতি এবাদুল করিম আর নেই

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সাবেক সংসদ সদস্য ও বিকন গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ১১ ডিসেস্বর বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ব্রেনস্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এবাদুল করিমের মস্তিস্কে রক্তক্ষরণ হলে ২ দিন আগে হাসপাতালটিতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এবাদুল করিম বুলবুল ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিটি ক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।এবাদুল করিম বুলবুল মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর ঢাকার বনানী সোসাইটি জামে মসজিদে নামাজে জানাযা শেষে সেখানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বিভিন্ন কারণে মানসিক চাপে ভুগছিলেন, ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক মামলার কারণে আত্মগোপনে ছিলেন। তিনি সম্প্রতি ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন, বৃহস্পতিবার সকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে