,

ব্রাকসু নির্বাচনের তফসিল ফের পরিবর্তন

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল তৃতীয়বারের মতো ফের পরিবর্তন করা হয়েছে। এতে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বরের পরিবর্তে করা হয়েছে আগামী বছরের ২১ জানুয়ারি।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

ঘোষণাকৃত নতুন তফসিল অনুযায়ী, ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৪,১৫ ও ১৬ ডিসেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৮ ও ২১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল (ডোপ টেস্টের রিপোর্টসহ) , ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং আসছে আগামী বছর ২০২৬ সালের ২১ জানুয়ারি ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, ‘২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটার তালিকায় অসংখ্য অসংগতি থাকায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে গত ১৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণা করা হলেও পরবর্তীতে বিভিন্ন কারণ দেখিয়ে ২০ নভেম্বর ও ০৩ ডিসেম্বর পরপর দুবার তফসিল পরিবর্তন সহ ১ ডিসেম্বর বিকেলে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসংগতি থাকার কারণ দেখিয়ে তফসিল স্থগিত করেছিল ব্রাকসু নির্বাচন কমিশন।

সর্বশেষ ঘোষণাকৃত তফসিল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন থাকলেও লাপাত্তা ছিল নির্বাচন কমিশন। ফলে মনোনয়ন ফরম জমা দিতে পারেননি প্রার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে