,

রিচ বাড়াতে মিথ্যে বিয়ের ছবি প্রকাশ, বিপাকে অভিনেতা

news-image

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই ফেসবুকে বিয়ের সাজে হাজির অভিনেতা শরীফুল ইসলাম। কনের সাজে সঙ্গে এক তরুণী। ক্যাপশনে লিখলেন, ‌‘আমাদের জন্য দোয়া করবেন।’ মুহূর্তেই সেই পোস্টে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেল। অনুরাগীরা ভেবেই নিলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা।

কেউ শুভকামনা জানালেন, কেউ জানতে চাইলেন, ‘কবে বিয়ে করলেন?’ আবার কেউ কনের পরিচয় জানতে চেয়ে কমেন্ট বক্স গরম করে তুললেন।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসে আসল সত্য। শরীফুলের বিয়ে হয়নি!

তবে কেন এমন করলেন তিনি? শরীফুল নিজেই জানিয়েছেন, ফেসবুকের রিচ বাড়াতে মিথ্যে বিয়ের ছবি প্রকাশ করেছেন।

তার ভাষ্য, ‘ফেসবুকের রিচ কয়েক দিন ধরেই খুব কমে গেছে। এখন সবাই তো রিচ বাড়ানোর জন্য নানান কিছু করে, আমিও ভাবলাম একটু সাসপেন্স তৈরি করি। তাই বিয়ের ছবিটা দিলাম।’

তিনি আরও বলেন, ‘আসলে এটা একটা শুটিংয়ের ছবি। আমি কাউকে ভুল পথে নিতে চাইনি। শুধু চেয়েছিলাম একটু আগ্রহ তৈরি হোক।’

শরীফুলের পোস্ট করা সেই ভাইরাল ছবি আসলে তার নতুন নাটক ‘সুদখোরের সুন্দরী বউ’র শুটিং সেট থেকে তোলা। সেখানে কনে রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত সুলতানাকে। নাটকটি প্রকাশ হবে শরীফুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে