,

পঞ্চগড়ে শীতের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

news-image

পঞ্চগড় প্রতিনিধি : উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢেকে পড়ছে চারদিক। ডিসেম্বরের এই দশদিন ধরে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। সকাল আটটা পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বাড়ছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় রোদের উষ্ণতা নিচ্ছেন এলাকাবাসী। দুপুরে রোদের তীব্রতা বাড়ায় জনজীবনে স্বতি ফিরে আসে।

সকালে কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে সকাল আটটা পর্যন্ত। শীতে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ শুরু হয়েছে। সকালে শীতের পোষাক ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না।

আবহাওয়া অফিস বলছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা আরও বাড়বে।

 

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে । এ সময় বাতাসে আদ্রতা ছিল ৭৭ শতাংশ। মঙ্গলবারও (৯ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকালে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। ফলে তাপমাত্রা কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে এখন পুরোপুরি শীত বিরাজ করছে। তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করায় পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহের আভাস বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে