,

আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে বাংলাদেশ যুবাদের ড্র

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্টেডিয়ামে সোমবার লাতিন-বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার। মাসুদ রানার গোলে এগিয়ে যায় রেড গ্রিন, দ্বিতীয়ার্ধে আতলেতিকো চার্লোনকে সমতায় ফেরান আলিয়ান সামিয়েন্তো। অনূর্ধ্ব-২০ দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতার শুরু মাসুদ-রিফাতরা করেছিলেন ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরে।

আর্জেন্টিনার দলটির বিপক্ষে অবশ্য আশা জাগানিয়া শুরু পায় রেড গ্রিন। চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে দারুণ শটে দলকে এগিয়ে নেন মাসুদ। প্রতিপক্ষ দলের অফসাইডের আবেদনে সাড়া দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সামিয়েন্তোর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফিরে আর্জেন্টিনার দলটি। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শট তার এক সতীর্থের পায়ের ফাঁক দিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। তার পেছনে থাকা রেড গ্রিনের ডিফেন্ডাররা হতবাক হয়ে যান।

ম্যাচে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ৭৬ মিনিটে বড় আকার ধারণ করে। আর্জেন্টিনার দলটির দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস ও বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ সমতায় শেষ হয়।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ছিল নানা অব্যবস্থাপনা। ব্রাজিল ও আর্জেন্টিনার দুই কিংবদন্তী কাফু ও ক্যানেজিয়াকে আনার ঘোষণা দিলেও এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই টুর্নামেন্টের আয়োজকরা রীতিমতো কাঠগড়ায়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে