,

ক্ষমতায় গেলে বেসরকারিখাতেও সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা করবে এনসিপি

news-image

অনলাইন ডেস্ক : এনসিপি ক্ষমতায় গেলে বেসরকারিখাতেও সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করা হবে বলে জানালেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন; এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া। ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায় ব‍্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের। এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে (বেসরকারিখাতে) শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।’

সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের চলা ফেরার পকেটের টাকাও উঠে না।’

অন্য কোনো দলের সঙ্গে এনসিপি কোনো আসন ভাগাভাগি করছে না জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না। সিট বণ্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না।’

ছোট দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের রাজনীতি এগুলো আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।’

ভারতের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতকে বলতে চাই, নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। অনেক ব‍্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।’

 

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল