,

জুলাই অভ্যুত্থানে ১১৪ শহিদের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার

news-image

অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থানে শহিদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে মরদেহ তোলা হবে। মরদেহগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, ‘রোববার সকাল থেকে সেখানে কাজ শুরু করবে সিআইডি। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।’

শহিদদের মরদেহ উত্তোলনের আগে কবরস্থানে এ নিয়ে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্ট।

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহিদদের মরদেহ উদ্ধারে কবরস্থান এলাকায় তাবু স্থাপন করা হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল