,

বাবা হারালেন কাজী শুভ

news-image

বিনোদন প্রতিবেদক : বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বার্ধক্যজনিত অসুখে ভুগে শুভর বাবা কাজী শাহ আলম মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

এক ফেসবুক পোস্টে শুভ লিখেছেন, ‘আব্বা আর নাই’। তার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা এসে শিল্পীকে শোক ও সমবেদনা জানাচ্ছেন।

শুভ জানান, আজ শনিবার রাত ৮টায় বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলায় দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে তাকে। কাজী শুভর বাবা কাজী শাহ আলম বিজেএমসি কর্মকর্তা ছিলেন।

বৈচিত্রময় ধাঁচের গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন কাজী শুভ। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ কিংবা ‘মন পাঁজরে’ গান দিয়ে সহজেই নিজেকে চিনিয়েছিলেন এই গায়ক। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শুরু থেকেই সুর করছেন কাজী শুভ। অডিওতে তার গাওয়া ও সুরের অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। ফোকগানে রয়েছে তার বিশেষ গ্রহণযোগ্যতা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে