,

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর আগারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে।

এর আগে শনিবার সাড়ে চারটার দিকে আগারগাঁও পাকামার্কেটের ইসলামী ফাউন্ডেশনের বাম দিকের টিনশেড একটি বাসায় (বাসা নং-২০৪/এফএ) এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬) ও মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা শেরপুরের নালিতাবাড়ী থানার বাসিন্দা বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের