,

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১১ ডিগ্রিতে

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় এই জেলার তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন ভোরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস মিলিয়ে এলাকাজুড়ে নেমে এসেছে শীতের প্রকট অনুভূতি। কয়েক দিন ধরে সকাল ও সন্ধ্যায় তাপমাত্রায় বড় ধরনের তারতম্য দেখা যাচ্ছে।

শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৬ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রার রেকর্ড করা হয় ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯টায় এ তাপমাত্র আরো কমে দাঁড়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এখন পর্যন্ত এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি আরও জানান, আগামী কয়েক দিন এ তাপমাত্রা আরও কমতে পারে এবং তা ১০–১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনযাপনে চাপ অনুভব করছেন খেটে-খাওয়া মানুষ। ভোরে রাস্তায় নামলেই তীব্র হিমেল বাতাসে অস্বস্তি তৈরি হচ্ছে। রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরদের মতে, শীত বাড়ায় কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এদিকে শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। শিশুদের ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় অনেক বেড়েছে, বিশেষ করে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশু বাড়ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। শীতের আগমনের সঙ্গে তাল মিলিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় খেজুরগাছিরাও। গ্রামাঞ্চলে খেজুর গাছের রস সংগ্রহ চলছে জোরেশোরে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর