,

চার ঘণ্টার পরিচয়ের বিয়ের মাশুল গুনছেন চীনা যুবক

news-image

অনলাইন ডেস্ক : মাত্র চার ঘণ্টার পরিচয়ের পর বিয়ের সিদ্ধান্ত এবং তার এক মাসের মধ্যেই ভয়াবহ প্রতারণা-এই ঘটনা এখন আলোড়ন তুলেছে চীনের সামাজিক মাধ্যমে।

দেশটির হুনান প্রদেশের হেংইয়াং শহরের ৪০ বছর বয়সী হুয়াং ঝংচেং অভিযোগ করেছেন, তার স্ত্রী এক মাসের মধ্যেই উধাও করে ফেলেছেন ২ লাখ ৪০ হাজার ইউয়ান, টাকার হিসাবে যা প্রায় ৪০ লাখ টাকার সমান।

জানা যায়, চলতি বছরের ২১ আগস্ট একটি ব্লাইন্ড ডেটে যান হুয়াং। সেখানে তার সঙ্গে দেখা করার কথা ছিল এক ম্যাচমেকারের, কিন্তু ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন- মোট নয়জন একসঙ্গে হাজির। সকলেই তাকে একই নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। মাত্র চার ঘণ্টার আলাপে সেদিনই বিবাহনিবন্ধন সম্পন্ন হয়।

বিয়ের রাতে হোটেলে থাকলেও এরপর স্ত্রী ধীরে ধীরে শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি করেন বলে অভিযোগ করেন হুয়াং ঝংচেং। বিয়ের দু’দিনের মধ্যেই হুয়াংকে গুয়াংডং প্রদেশে কাজে যেতে বলেন এবং সেখান থেকে নিয়মিত টাকা পাঠাতে অনুরোধ করেন। কখনো কখনো উৎসব, কখনো অসুস্থতার অজুহাতে একের পর এক অর্থ দাবি করা হয়।

মাত্র ১৮ দিনের মধ্যে হুয়াংয়ের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়। পরে স্ত্রী যোগাযোগ বন্ধ করে দেন এবং তার অবস্থান অজানা হয়ে যায়। হুয়াং এখন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যমের মতে- এটি সংগঠিত বিয়েভিত্তিক প্রতারণার মামলা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে